× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে কনস্টেবলের মিস ফায়ারে আহত ওসি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
কনস্টেবলের মিস ফায়ার

সিলেটের দক্ষিণ সুরমা থানার এক কনস্টেবলের শটগানের মিস ফায়ারে আহত হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা।

৩১ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় সাতমাইল এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের ব্যক্তিগত সহকারীর শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে প্রথমে ইটে আঘাত হানে। এরপর তা ওসির হাতে এসে লাগে। এতে তিনি আহত হন।
তিনি বলেন, এটা বড় কিছু নয়। ওসি হাতে সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..