× Banner
সর্বশেষ
দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

কক্সবাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shot-dead.jpg

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জয়নাল আবেদীন (৩৬) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন আহত হয়েছে।

রোববার রাত ৯টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত নুরুন্নবী ছেলে। আহত আলী আকবর (৩৮) একই ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত রস্ততম আলীর ছেলে ও রিফা আক্তার একই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ১০/১৫ জন বোরকা পরিধান করে সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের ওপর। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

এসময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরকেও গুলি করা হয়। এসময় রিফাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

চমেকে রাত ১১টার দিকে জয়নাল আবেদীন মারা যায়।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবেনা। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..