× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

ওয়াজের গাম্ভীর্য নষ্ট হয় এমন হালকা আচরণ বা কথাবার্তা বলা উচিত নয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
ওয়াজের গাম্ভীর্য নষ্ট হয়

শীতের মৌসুমে সারা বাংলাদেশে ইসলামি জলসা তথা মাহফিল হয়ে থাকে। শ্রদ্ধেয় ও বিজ্ঞ ইসলাম প্রচারক এসব ওয়াজ মাহফিলে বক্তৃতা দিয়ে থাকেন।

এসব মাহফিলের ঐতিহ্য রক্ষা করা একান্ত জরুরি, ওয়াজের গাম্ভীর্য নষ্ট হয় এমন হালকা আচরণ বা কথাবার্তা বলা থেকে বিরত থাকা ‘দায়ি’দের জন্য অপরিহার্য। এসব মহাফিলে কথা বলার সময় রাসুল (স)-এর কথার আদবের কথা স্মরণ রাখতে হবে। অতি আবেগে এমন কথা বলা উচিত হবে না, যাতে অপরের মর্যাদা হানি হয়, কোনো ব্যক্তি, সমাজ বা গ্রুপ আঘাতপ্রাপ্ত হয়। মনে রাখতে হবে, একজন ‘দায়ি’র দায়িত্ব কেবল কোরআন-হাদিসের আলোকে যুক্তিপূর্ণ নছিহত করে যাবেন, হেদায়াতে দায়িত্ব আল্লাহর।

রাসুল (স) কথা বলার সময় যেমন তাড়াহুড়া করতেন না, তেমনি এত ধীরে বলতেন না যাতে কথার ছন্দপতন হয়। বরং প্রতিটি কথা স্পষ্টভাবে উচ্চারণ করতেন। আয়েশা (রা) বলেন, ‘রাসুল (স) তোমাদের মতো এক নাগাড়ে তাড়াহুড়া করে কথা বলতেন না; বরং তিনি প্রতিটি কথা পৃথক পৃথক স্পষ্ট ভাষায় বলতেন। যাতে তার পাশে উপবিষ্ট ব্যক্তিরা তা হূদয়ঙ্গম করতে পারে।’ (তিরমিজি : ৩৬৩৯) রাসুল (স) যখন কোনো মজলিসে কথা বলতেন, তখন গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করতেন। হজরত আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘রাসুল (স) তার কথাকে তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি করতেন, যেন তা ভালোভাবে বোঝা যায়। ’ (তিরমিজি : ২২২)

রাসুল (স.) পারস্পারিক আলোচনার সময় অন্যের কথা মনোযোগসহ শুনতেন। অপরজন চেহারা না ফেরানো পর্যন্ত তিনি তার দিক থেকে চেহারা ফেরাতেন না। আর কেউ তাকে কানে কানে কিছু বলতে চাইলে, তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি মাথা সরাতেন না। পারস্পারিক আলাপচারিতার সময় কারো মুখ থেকে কোনো অসঙ্গত কথা বেরিয়ে গেলে তিনি সরাসরি তার নাম উল্লেখ করে লজ্জা দিতেন না; বরং তাকে এভাবে সতর্ক করতেন যে, মানুষের কী হলো যে তারা এমন কথা বলে বা এমন কাজ করে।

লেখক: অধ্যাপক, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়


এ ক্যটাগরির আরো খবর..