× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার বহুপাক্ষিক কূটনীতি ও শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২২০ বোতল ল্যাবোরেট সিরাপ উদ্ধার  আজ ১২ মে (২৮ বৈশাখ ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী

ওবামার কুকুর সানিকে অপহরণের চেষ্টা!

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তিকে আটক করা হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কুকুরকে অপহরণচেষ্টার অভিযোগে। এ সময় তার কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার স্কট ডি স্টকার্ট নামে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে।

আটকের পর স্কট তার পরিচয় সম্পর্কে বেশ কিছু  উদ্ভট দাবি করেছেন। প্রথমে তিনি দাবি করেন, তিনি স্বয়ং যিশুখ্রিষ্ট। পরে তিনি দাবি করেন, তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর সন্তান। এমনকি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন বলেও জানান স্কট। সবশেষে অবশ্য তিনি স্বীকার করেছেন, প্রেসিডেন্ট ওবামার কুকুর বো অথবা সানিকে অপহরণের পরিকল্পনা ছিল তার।

কলম্বিয়া জেলা আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগের মিনেসোটার মাঠ কর্মকর্তা প্রথম ওবামার কুকুর অপহরণে স্কটের পরিকল্পনার কথাটি জানতে পারেন। পরে নর্থ ডাকোটা থেকে একটি পিকআপে করে নিউইয়র্ক হয়ে ওয়াশিংটন যাওয়ার পথে তাকে আটক করা হয়। এ সময় তার গাড়ির ভেতর থেকে একটি শটগান ও একটি পয়েন্ট ২২ ক্যালিবারের রাইফেল ও ৩৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এগুলোর কোনোটাই বহনের লাইসেন্স নেই স্কটের। এ ছাড়া ওই গাড়ির ভেতর থেকে একটি ছোট লাঠি ও ১২ ইঞ্চি লম্বা চাপাতি উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে মামলা পরিচালনারও নির্দেশ দেওয়া হয়। মুক্তি পেলেও স্কটের চলাফেরায় পুলিশকে কঠোর নজরদারি দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..