× Banner
সর্বশেষ
স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

ওজিলের আতিয়েথতায় মুগ্ধ শাহরুখ খান

admin
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

জার্মানির জনপ্রিয় ফুটবল তারকা মেসুত ওজিলের আতিয়েথতায় মুগ্ধ হয়েছেন বলিউড সুপার স্টার শাহরুখ খান।

খেলা দেখার পর আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিলের সঙ্গে একই ফ্রেমে বন্দি হলেন বলিউড তারকা শাহরুখ খান। এসময় তাদের সঙ্গে ছিলেন ওজিলের বাগদত্তা অভিনেত্রী এমিনি গুলসে।

মঙ্গলবার দুপুরে এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন শাহরুখ খান।

ফেসবুক স্ট্যাটাসে শাহরুখ খান বলেন, ‘একটি সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে আরসেনাল। ধন্যবাদ মেসুত ওজিল ও এমিনি গুলসে। তোমাদের উষ্ণ ভালোবাসা ও আতিয়েথায় আমি মুগ্ধ। তোমাদেরও শীঘ্রই ভারতে দেখতে চাই।’

প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে এই জয়ের আলাদা মাহাত্ম্য আছে। টটেনহ্যাম ও ম্যানইউকে পেছনে ফেলে এক লাফে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আর্সেনাল। ২০১৭ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগের শীর্ষ তিনে গানাররা।

ঘরের মাঠে এমিরেটসের ফাঁকা গ্যালারিই হয়তো তাতিয়ে দিয়েছিল গানারদের। দলের নীরব বিপ্লবে সুদিন ফেরার আভাস পেয়ে ফাঁকা গ্যালারি আবার ভরে উঠেছে।

সবশেষ জয়ের পর সমর্থকদের নতুন স্লোগান, ‘আমরা আমাদের আর্সেনালকে ফিরে পেয়েছি।’ তা কী এমন করেছে আর্সেনাল? আহামরি কিছু নয়।


এ ক্যটাগরির আরো খবর..