× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের ২৮ বছর পূর্তি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
ঐতিহ্যবাহী বন্ধন ক্লাবের ২৮ বছর পূর্তি

সামাজিক সংগঠন বন্ধন এর প্রতিষ্ঠার ২৮ বছর পূূর্ণ হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাসান উদ্দিনের সভাপত্বিতে ২৮তম বর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদকআ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন আট নম্বর শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম।

অতিথি ছিলেন সাত ও আট নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসী, শুলকবহর ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দি, কমিউনিটি পুলিশের সদস্য সচিব আবু সাঈদ সেলিম, বিট পুলিশ-৩৬ এর সভাপতি জসিমুল আনোয়ার খান, শুলকবহর মহল্লাহ কমিটির উপদেষ্টা এসএম হাশেম, শুলকবহর ইউনিট-এ আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুক, শুলকবহর মহল্লার সভাপতি গোলাম মনসুর, ব্রাদাস ইউনিয়নের পরিচালক আব্দুর রশিদ লোকমান, বন্ধন ক্লাবের কার্যকারী উপদেষ্টা চেয়ারম্যন রাশেদুল আনোয়ার খান।

অনুষ্ঠানে আ জ ম নাছির বলেন, ‘২৮ বছর একটি সংগঠন টিকে থাকা চারটি খানি কথা নয়। দল, মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে এনে সুন্দর সমাজ গঠনের যে প্রয়াস বন্ধনের মধ্যে আমি দেখতে পেয়েছি, তা চট্টগ্রামের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বন্ধনের তিন সদস্যকে বন্ধনের উদ্যোগে জীবনের ঝুঁকি নিয়ে ফ্রী অক্সিজেন সেবা দেয়ার জন্য ক্রেস্ট দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও তির্যক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নাটক প্রদর্শিত হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অনুষ্ঠান কমিটির আহবায়ক রিয়াদ বিন মাহবুব ও সদস্য সচিব আবু তাহের সায়মন।


এ ক্যটাগরির আরো খবর..