× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

স্যালো মেশিন দিয়ে বালি তুলে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে ঐতিহ্যবাহি কপোতাক্ষ নদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
ঐতিহ্যবাহি কপোতাক্ষ নদ

আঃজলিল, বিশেষ প্রতিনিধি: মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদ শিরোনামের কবিতার কবির সেই প্রিয় কপোতাক্ষ নদের বহমান ঝিকরগাছা ও মণিরামপুর থানার মাঝামাঝি স্থান থেকে বালু উত্তোলন করছে গ্রামের প্রভাবশালী মহল। যার করাণে দু’থানার অন্তগত বহু কৃষি জমি বিপর্যয়ের আশঙ্কা করছে দু’এলাকার কৃষকেরা।
ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বেজিয়াতলা (মহিনীকাটি) ও মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মহাতাবনগরের ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে স্যালো মেশিনের মাধ্যমে বালি তুলে তা জমা করছে এলাকার মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মহাতাবনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান ও তার ভাই আপন ছোট ভাই আব্দুল এবং তাদের ব্যবসায়ী দুই পাটনার মতিয়ার রহমান মতু, গোলাম আলী। তারা উভয়ে স্যালো মেশিনে পাইপের মাধ্যমে কপোতাক্ষ নদের নিচ থেকে বালি এনে জমা করেছে বিক্রয়ের জন্য। যার ফলে এলাকার অনেক কৃষকের প্রায় ৯০-১০০ বিঘা ধানী জমির ফসল ও কপোতাক্ষ নদের পার নষ্ট হচ্ছে।
স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, বেশ কয়েক বছর ধরে ক্ষমতার জোর দেখিয়ে আব্দুল মান্নান ও তার ভাই আপন ছোট ভাই আব্দুল এবং তাদের ব্যবসায়ী পাটনার মতিয়ার রহমান মতু, গোলাম আলী অবৈধ্য ভাবে কপোতাক্ষ নদের নিচ থেকে বালি উত্তলণ করে বালির ব্যবসায় পরিচালনা করছেন। এসব বালি ইমারতের ভীতের কাজে ব্যবহৃত হয়। এর ক্রেতা সাধারণ মানুষ এমনকী ঠিকাদাররাও।
কপোতাক্ষ নদের পাশের অনেক ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে জানা যায়, কপোতাক্ষ নদ থেকে অবৈধ্য ভাবে বালু উত্তলনের বিষয়ে তাদের কৃষি জমি নষ্ট হওয়ার কথা উল্লেখ করলেন কৃষকদের প্রতি বিভিন্ন প্রকার হুমকি ধামকি, মানহানী, এমনকি মারধরও করেন বলেন সংবাদকমীদের জানান এলাকার কৃষকেরা।
বালি উত্তলনকারী আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত ২-৩ বছর যাবত আমার জমিতে পানি দেওয়ার জন্য পুকুরের পানি ছিলো না। যার জন্য আমি ডিসি অফিসে যোগাযোগ করে পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করার পরে ঝিকরগাছা ও মনিরামপুরের সার্ভেয়াররা এসে দেখে তারা মাপযোগ করে আমাকে নদী হতে পানি নিয়ে জমির চাষ করতে বলেন। কিন্তু বালি উত্তলনের বিষয়ে তিনি অস্বীকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..