× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ ঐক্য, ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের জনগণের ঐতিহ্য। তিনি নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ।

রাষ্ট্রপতি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের জন্য আজ বঙ্গভবনে এই সংবর্ধনার আয়োজনে একথা বলেন।

দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, পূজা ও অন্যান্য উৎসব বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিক গভীর থেকে উদ্ভূত।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী রাশিদা খানম অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, ধর্ম সম্প্রদায়ের, কিন্তু উৎসব সর্বজনীন। সকল ধর্মের মূল মন্ত্র মানবকল্যাণ বলেও তিনি উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন পূজা কমিটির নেতারা যোগ দেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..