× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

এ দেশ সকল ধর্মীয় সম্প্রদায়ের -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ মে, ২০১৯

ঢাকা, ২৭ বৈশাখ (১০ মে) :  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এ দেশ কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সকল ধর্মাবলম্বীরা সকল অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা। শেখ হাসিনা সরকারের আমলে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টি হয়েছে। আজকে দেশে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’

আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, ঢাকা আয়োজিত ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলন ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।

মাঝে মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি মসজিদে, মন্দিরে, গির্জায় আঘাত হানে উল্লেখ করে মন্ত্রী যোগ করেন, ‘ওদের কোনো ধর্ম নেই, ওরা সন্ত্রাসী। ওদের বিরুদ্ধে আমাদের সকলকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সরকার কাজ করছে। শেখ হাসিনার পাশে সম্মিলিতভাবে আমাদের সকলকে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার ম-ল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..