× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

অসহায় বৃদ্ধাকে খাবার দিয়ে নিজে বাড়িতে পৌঁছে দিলেন এসিল্যান্ড ভুপালী সরকার

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
এসিল্যান্ড ভুপালী সরকার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ অসহায় এক বৃদ্ধা মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন ত্রানের জন্য হঠাৎ ওই বৃদ্ধা মহিলাটিকে দেখতে পান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার।

গাড়ি থামাতেই অসহায় বৃদ্ধা মহিলাটি হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন। বৃদ্ধার মুখ থেকে শুনতে পান তার ঘরে খাবার না থাকার করুন কাহিনী। সাথে সাথে চাউলের ব্যবস্থা করে দিয়ে নিজ গাড়িতে করে বৃদ্ধা মহিলাটিকে বাড়িতে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ঘটনাটি রবিবার দুপুরে।

শুধু তাই নয় সকাল থেকে উপজেলার ছোট-বড়ো বাজার, কালীগঞ্জ পৌরসভার শহর এলাকা ও বিভিন্ন ওয়ার্ডে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ও মানুষকে ঘরে থাকতে অনুরোধ জানিয়েছেন।

রবিবার সকালে তিনি উপজেলার বিভিন্ন চাউলের আড়ৎ পরিদর্শন করেন চাউল মজুদ রাখা হয়েছে কিনা। চাউল মজুদ রেখে বাজারে যেনো কৃত্তিম সংকট সৃষ্টি না করে সেজন্য আড়ৎদারদের প্রতি তিনি অনুরোধ করেন। সরকারি আইন না মেনে অযথা ঘোরাঘুরি করার অপরাধে ৫জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার।

ঢাকা থেকে ফেরার পর হোম কোয়ারান্টইন মানার জন্য একটি পরিবারকে অনুরোধ করেন। কালীগঞ্জ বাজারে টিসিবির পন্য বিক্রয়ে সামাজিক দুরুত্ব মানছে কিনা তা পরিদর্শন করেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানার এসআাই হানিফ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষ যেনো ঘর থেকে বের না হয়। সামাজিক দুরুত্ব বজায় রাখার। আমরা মানুষকে সচেতন করছি ও বুঝিয়ে ঘরে তোলার কাজ করে যাচ্ছি। লুকোচুরি করে নিজের জীবনকে বিপন্ন করবেন না। সেই সাথে অন্যকেও বিপদের মুখে ঠেলে দিবেন না। আমরা সবাই সচেতন হই। এজন্য সামাজিক দুরত্ব বজায় রাখি এবং বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতেই অবস্থান করি।

সাধারন মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেয়াসহ সাধারন মানুষকে নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচাতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..