× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বেনাপোলে অসহায় মানুষের মাঝে এসএসসি ২০১০ ব্যাচের ত্রাণ সামগ্রী বিতরন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
এসএসসি ২০১০ ব্যাচের ত্রাণ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): বেনাপোলে নিজস্ব  অর্থায়নে  ১২৩ জন অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১০ এর সদস্যরা।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পৌর এলাকার বিভিন্ন ওয়াডে অসহায় মানুষের মাঝে এ এান সামগ্রী বিতরন করেন।
সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়েছে। এটি প্রতিরোধে বিশ্ববাসী সোচ্চার হয়ে উঠেছে। যার জন্য মানুষ ঘর থেকে বের হতে পাচ্ছে না।এতে নিন্ম আয়ের মানুষ আসহায় হয়ে পড়েছে। এজন্য আমরা কিছু অসহায় মানুষের মাঝে এ এান সামগ্রী বিতরন ব্যবস্থা করেছি।
সংগঠনের প্রচার সম্পাদক জিসান আহমেদ রাব্বি  বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে এবং ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । যার কারনে দিন মুজুরেরা পড়েছে বিপাকে। কাজ নেই, খাবার নেই,  পরিবার পরিজন নিয়ে অসহায় দিনযাপন করছে তার। এজন্য বেনাপোল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে হতদরিদ্রদের বাড়ি যেয়ে এই দ্রব্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। জনপ্রতি ৫ কেজি চাউল, এক  লিটার তেল, দুই কেজি আটা,তিন কেজি আলু, এক কেজি কাঁচা মরিচ, এক কেজি লবন,ও দুই পিচ সাবান  দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের এসএসসি ব্যাচের প্রতিটা সদস্য আমাদের এই খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ও আর্থিক ভাবে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এমন কার্যক্রম অব্যাহত রাখবো । সকলের কাছে আমাদের এসএসসি ২০১০ ব্যাচের সদস্যদের জন্য দোয়া ও সুস্থ কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..