× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে নির্দেশনা উপদেষ্টার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রবিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে  যাত্রী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন এবং এপিবিএন-এর জনবল সংকট নিরসনে গুরুত্বারোপ করা হয়। উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা আরো স্বচ্ছ, গতিশীল ও যাত্রীবান্ধব হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..