× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না - সমাজকল্যাণ মন্ত্রী

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না। দেশের প্রতিটি মানুষ ন্যায় বিচার পাবে এবং সমান সুযোগ ভোগ করবে এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি আরও বিস্তৃত করা হয়েছে, যাতে কোনো মানুষ পিছিয়ে না থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও বাইসাইকেল বিতরণ এবং অস্বচ্ছল কৃষকদের মধ্যে সার ও বীজ প্রদান করা হয়।

এ সময় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারিছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..