× Banner
সর্বশেষ
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী

এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্ত বিষয়ে আদেশ আগামীকাল

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মে, ২০১৮

 বিশেষ প্রতিবেদকঃ এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আদেশ আগামীকাল সোমবার। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি আদেশের এ দিন ধার্য করেন।

গত ১৫ মে ডেসটিনি ২০০০ লিমিটেড কোম্পানি অবসায়ন বা অবলুপ্তি করার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের ( মো. রেজাউল হাসান) একক বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেয়া দপ্তর রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

আদেশের পর বদরুদ্দোজা জানান, ২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্টার্ড হওয়া কোম্পানিটি ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বর্ষগুলোর বার্ষিক সাধারণ সভা বিলম্বের মার্জনা চেয়ে ওই কোম্পানির পরিচালক লে. জে. এম হারুন-অর-রশীদ ও ৫ শেয়ার হোল্ডার হাইকোর্টে আবেদন করেন।

হারুন-অর-রশীদ ছাড়া বাকি ৫ জন হলেন- কাজী মোহাম্মদ আশরাফুল হক, মো. সাইফুল আলম রতন, সিরাজুম মুনীর, মো. জাকির হোসেন ও বিপ্লব বিকাশ শীল। আবেদনে বিবাদী করা হয়েছে, জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্টার ও ডেসটিনি-২০০০ লিমিটেডকে।

আইনজীবী একেএম বদরুদ্দোজা বলেন, আইন অনুসারে প্রতি ইংরেজি পঞ্জিকা বছরে বার্ষিক সাধারণ সভা করতে হয়। এতে ব্যর্থ হলে কোম্পানির যে কোনো সদস্যের আবেদনক্রমে আদালত ওই কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বান করতে অথবা আহ্বান করার নির্দেশ দিতে পারবেন। আদালত ওই সভা আহ্বান অনুষ্ঠান ও পরিচালনার জন্য যেরূপ সমীচীন বলে বিবেচনা করবেন সেই রূপ অনুবর্তী (consequential) ও আনুষঙ্গিক (incidental) আদেশ দিতে পারবে।

আইনজীবী সূত্র বলেছে, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ার পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০০-এর পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিলে আবেদনটি করেন। ‘ডেসটিনি ২০০০ লিমিটেড’ ২০০০ সালে রেজিস্ট্রেশন নিয়ে যাত্রা শুরু করে ২০০১ সালে।


এ ক্যটাগরির আরো খবর..