× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

এবার স্বর্ণের দাম ১ হাজার ৪শ টাকা বাড়ল

admin
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ তিন মাসের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের বাড়ানো হলো। এবার ভরিপ্রতি এক হাজার ৪শ’ টাকা বাড়ানো হয়েছে।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে নতুন এ দর সারাদেশে কার্যকর হবে।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ২০ ও ২৫ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৯ হাজার ২২২ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২  টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৭ হাজার ৬ টাকায়। শনিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি স্বর্ণের বিক্রিমূল্য ছিল ৪৫ হাজার ৭২৩ টাকা।

বিজ্ঞপ্তিতে  আরো বলা হয়,  ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ১৬৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ২৪১ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ২৫ হাজার ৯৫২ টাকায়; যা শনিবার পর্যন্ত ছিল ২৫ হাজার ৩৬৯ টাকা ভরি।

স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ছিল এক হাজার ৫০ টাকা। এখনও তাই নির্ধারিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..