× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

এবার মুকুট পড়ার পালা লুইস সুয়ারেজের

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০১৬

নিউজ ডেস্ক: লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো, স্প্যানিশ ফুটবলে তারকা বলতে তাদেরই বোঝানো হয়। গত এক দশক ধরে তারাই রাজত্ব করেছেন লা লিগার আসরে। তবে সময় ফুরিয়েছে। এবার মুকুট পড়ার পালা লুইস সুয়ারেজের।

স্পেনের ঘরোয়া লা লিগায় গত ছয় বছর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ভাগাভাগি করে আসছেন মেসি বা রোনালদো। কিন্তু চলতি মৌসুমে উরুগুইয়ান স্ট্রাইকারের আধিপত্য পেছনে ফেলে দিয়েছে সময়ের সেরা তারকাদের। ২০১৫-১৬ ক্যাম্পেইনে ৪০ গোল করে সর্বোচ্চ গোলের মালিক ‘পিচিচি’ ট্রফি উঠছে সুয়ারেজের হাতেই।

এবারের মৌসুমে সুয়ারেজের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার রোনালদো। তবে লিগের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জোড়া গোল করলেও শেষ পর্যন্ত ৩৫টি গোলে থামে পর্তুগিজ অধিনায়কের দৌড়।

শনিবার গ্রানাডার বিপক্ষে লিগের শেষ ম্যাচে নামে বার্সেলোনা। ম্যাচটি জিতলে শিরোপা উৎসব করবে কাতালানরা এমন সমীকরণে জ্বলে উঠেন সুয়ারেজ। তার হ্যাটট্রিকেই ৩-০ গোলে জয় পায় লুইস এনরিক শিষ্যরা।

চলতি মৌসুমে সুয়ারেজ সতীর্থ মেসির পা থেকে এসেছে ২৬টি গোল। যদিও ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই হয়ত প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে রাখতেই সুয়ারেজকে প্রচুর সুযোগ করে দিয়েছিলেন তিনি।

এদিকে জাতীয় দলের সাবেক সতীর্থ দিয়েগো ফোরলানের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে মেসি-রোনালদোর পর পিচিচি জিতলেন সুয়ারেজ। গত ছয় বছর মেসি ও রোনালদো দু’বার করে এই ট্রফিটি জিতেছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..