× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

এবার পাঠ্যসূচিতে ইন্ডিয়ার বদলে ভারত যুক্ত করার সুপারিশ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
ইন্ডিয়ার বদলে ভারত

রাজনীতির ময়দান ছাড়িয়ে ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্কের আঁচ এবার গিয়ে পড়ল ভারতের শিক্ষা ক্ষেত্রেও। এবার শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে ইন্ডিয়ার বদলে ভারত যুক্ত করার সুপারিশ করল ভারতের ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং (এনসিইআরটি)। এনসিইআরটি কমিটির চেয়ারপারসন সি আই আইস্যাক বৃহস্পতিবার জানান, স্কুলের পাঠ্য বই থেকে ইন্ডিয়ার বদলে ‘ভারত’ লেখার সুপারিশ করেছে এনসিইআরটি কমিটি। পাশাপাশি প্রাচীন ইতিহাসের পরিবর্তে ক্লাসিক্যাল হিস্ট্রি অন্তর্ভুক্ত করার সুপারিশ দেওয়া হয়েছে। এরপরেই ‘ভারত বনাম ইন্ডিয়া’ বিতর্ক নতুন মাত্রা পায়। এনসিইআরটি এমন সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে শিক্ষায় ‘গৈরিকীকরণ’ করার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা।

এমন ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিষয়টি নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে সংবাদ সম্মেলনে বিজেপি সরকারের বিরুদ্ধে বলেন, ‘যখন তখন আইন বদলে দিচ্ছে। হঠাৎ করে বলছে ইন্ডিয়া নাম কাটো। কেন আমরা ইন্ডিয়ার নাম মুছে ফেলব? বাবা সাহেব আম্বেদকর সংবিধানে বলে গেছেন, ইন্ডিয়া যা ভারতও তাই। হঠাৎ করে সার্কুলার পাঠিয়ে দিয়ে বলছে, ইন্ডিয়া নাম কেটে বাদ দাও। কেন? আমরা ইন্ডিয়া নামে একটি জোট তৈরি করেছি বলে? এত ভয় কিসের?

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, এনসিইআরটি কারা? এটা কাদের পরামর্শে চলে? এটা সরকারেরই একটা অংশ। তারাই পরামর্শ দিয়েছে যে ‘ইন্ডিয়া’ নাম বাদ দিয়ে ‘ভারত’ লেখা হবে। কিন্তু আমরা ঠিক করেছি যে ‘ইন্ডিয়া’ নামটা থাকবে, পাশাপাশি ‘ভারত’ নামও থাকবে। কারণ আমাদের সংবিধানেও ইন্ডিয়া ও ভারত দুটো নামই রয়েছে। কেউ কেউ ভারতকে হিন্দুস্তানও বলে থাকে। দেশে এটা কি হচ্ছে? কেউ কিছু বলতে পারবে না? কেউ যদি প্রতিবাদ করে তার পেছনে এজেন্সি লেলিয়ে দেওয়া হবে? আগামীকাল যদি আমাদের এই জোটের সঙ্গে ‘ভারত’ নামটা জুড়ে দিই তবে ‘ভারত’ কেটে ওরা কি নাম দেবে? একটা নামে দশটা জিনিস থাকতেই পারে। ভারত যখন বাইরে খেলতে যায় তখন ‘ইন্ডিয়া’ নামে সকলে চেনে।

লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা ও সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বলেন, এনসিআরটি এখন যারা চালাচ্ছে তারা আরএসএস-এর লোক। বর্তমান কেন্দ্রীয় সরকার ইতিহাসটাকে বিকৃত করে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে তারা আরএসএস এবং বিজেপির আদর্শের উদ্বুদ্ধ করতে চাইছে। তাই একের পর এক প্রতিষ্ঠান দখল করার পর এখন শিক্ষা প্রতিষ্ঠানে হাত দিয়েছে। এরা হয়তো কোনোদিন মহাত্মা গান্ধীকে পর্যন্ত মুছে দেবে।

সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, এনসিইআরটিতে আর এস এস মনোভাবাপন্ন বিভিন্ন ব্যক্তিকে বসানো হয়েছে। এরা দেশের বৈচিত্র মানে না।

উল্লেখ্য, ইংরেজিতে দেশের নাম ‘ভারত’ হবে নাকি ‘ইন্ডিয়া’ হবে- তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জোর বিতর্ক চলছে ভারতে। সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনেও ‘ইন্ডিয়া’ শব্দের বদলে ইংরেজিতেও ‘ভারত’ লেখা হয়। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর পক্ষ থেকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল তাতে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অব ভারত’ লেখা হয়। মূলত সেই সময় থেকে দেশের নাম বদলের জল্পনা শুরু হয়। এমন আবহে এবার পাঠ্যসূচি থেকে ইন্ডিয়া নামটি মুছে ফেলার সুপারিশ করল এনসিইআরটি কমিটি। যাতে আসন্ন শীতকালীন অধিবেশনের আগে আবার ভারত-ইন্ডিয়া বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠলো বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধীদের অভিযোগ- বিজেপি বিরোধী দলগুলোর বৃহত্তর জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) রাখার পরেই দেশের নাম বদলে ফেলতে উদ্যোগী হয়েছে মোদী সরকার।


এ ক্যটাগরির আরো খবর..