× Banner
সর্বশেষ
বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত

এবার চট্টগ্রামে মালাই চা’য়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২৬
এবার চট্টগ্রামে মালাই চা'য়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবার চট্টগ্রাম নগরীতে ফ্রেশিয়ান মালাই চায়ের দোকানে গিয়ে মালাই চা পান করলেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে হেঁটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেটসংলগ্ন দোকানটিতে যান।

দোকানে গিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া ও এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। পরে তিনি মালাই চা পান করেন এবং এর প্রশংসা করেন।

চা প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমি শুনেছি, চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই নিজে এসে এর স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে খুব ভালো লেগেছে।’

ফ্রেশিয়ানের মালিক ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, ‘ফ্রেশিয়ানের মালাই চা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয়।

স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে এসে এই চায়ের স্বাদ নেন। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন আমাদের জন্য আনন্দের এবং এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের পরিচিতিকে আরও বিস্তৃত করবে।’


এ ক্যটাগরির আরো খবর..