× Banner
সর্বশেষ
মানবাধিকার কমিশন চেয়ারপারসনের সঙ্গে ফ্রান্স দূতাবাস প্রতিনিধিদের সাক্ষাৎ ‘মব’ ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক ঈদে নৌপথে যাত্রী-মালামাল বহনে অতিরিক্ত ভাড়া অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা -নৌপরিবহন মন্ত্রী নৌপথে অতিরিক্ত ভাড়া ও যাত্রী-মালামাল বহনের অভিযোগে কঠোর আইনানুগ ব্যবস্থা – নৌপরিবহন মন্ত্রী নবীগঞ্জের ঝাকজমকভাবে আক্রমপুর আদিত্যপুর ও শাখোয়ায় লোকনাথ ব্রম্মচারীর পাদুকা উৎসব  অনুষ্টিত রায়পুরে সাংবাদিকের বাসায় গুলি, থানায় অভিযোগ আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায় দেশ নায়ক তারেক রহমান -এস এম জিলানী এমপি জিরো অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত নির্বাচনি ইশতেহার ২০২৬ অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন

ডেস্ক

এবার একুশে পদক ২০২৬ বিজয়ী ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
একুশে পদক ২০২৬

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন তিনি।অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।  ১৯ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়।

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।  এছাড়া সংগীতে ওয়ারফেজকে দেয়া হয়েছে এ পুরস্কার।

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..