× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

ডেস্ক

এবার একাউন্ট থেকে তিন লাখ টাকা তোলার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
আর্থিক খাতের প্রতি নমনীয়তা

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা এক লাখ থেকে দুই লাখ, এবার তিন লাখ টাকা তোলার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ শনিবার (১৭ আগস্ট) রা‌তে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক জরুরি বার্তায় সরকারি-বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।

এ ছাড়া যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। নতুন এই নির্দেশনা রোববার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ১০ আগস্ট অ্যাকাউন্ট থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া। তারও আগে ৮ আগস্ট এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারেননি গ্রাহক।


এ ক্যটাগরির আরো খবর..