× Banner
সর্বশেষ
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী

এবার অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রীকে হত্যার হুমকি

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও লেখক মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রীকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, “গত ১২ই অক্টোবর ঢাকায় অবস্থানকালে মোবাইলে মেসেজ পাঠিয়ে এই হুমকি দেয়া হয়। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে ইংরেজিতে লেখা মেসেজ আসে। সেখানে ‘শিগগিরই তোমাদের হত্যা করা হবে’ লেখা ছিল”।

এই পুলিশ কর্মকর্তা জানান, প্রথমে ইয়াসমিন হক এবং মুহাম্মদ জাফর ইকবালের মোবাইলে মেসেজ আসে। এরপর তারা সিলেটে ফিরে থানায় এসে জিডি করেন গতকাল শুক্রবার।

যে ফোন নম্বর থেকে এই হুমকি দেয়া হয় সেটি বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান ওসি আক্তার হোসেন। তারা জাফর ইকবালের বাসভবনে এবং কর্মস্থলে নিরাপত্তা বাড়িয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, হুমকি-দাতা কে বা কারা তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..