× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এবারের ঈদযাত্রা অধিকতর স্বস্তিদায়ক হবে -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ মে, ২০১৯

এবারের ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিকতর স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসাকে জীবনের দ্বিতীয় অধ্যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা বিধান এবং বড় প্রকল্পগুলো যথাসময়ে শেষ করাই এ অধ্যায়ের বড় চ্যালেঞ্জ।

দীর্ঘ প্রায় আড়াই মাস চিকিৎসা শেষে দেশে ফিরে মন্ত্রী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এরপর তিনি মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।

এ সময় মন্ত্রী জানান, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত ২য় মেঘনা ও গোমতী সেতু এবং জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দুটি সেতু, দুটি ফ্লাইওভার এবং চারটি আন্ডারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেবেন। এতে এ দুটি মহাসড়ক দিয়ে যাত্রীদের ঘরে ফেরা নির্বিঘ্ন হবে বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ইতোমধ্যে বিআরটিসি’র জন্য পাঁচশত ট্রাকের মধ্যে চারশত আশিটি এবং ছয়শত বাসের মধ্যে একশত ঊনআশিটি ঢাকায় পৌঁছেছে। এবারে বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে প্রায় এগারোশ’ বাস। এছাড়া জরুরি অবস্থা মোকাবিলায় পঞ্চাশটি বাস প্রস্তুত রাখা হবে বলে মন্ত্রী জানান।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..