× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

এফবিসিসিআই ও জার্মানের এফএনএফের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক প্রতিবেদক: জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতি-নির্ধারণী পরামর্শ প্রদান বিষয়ে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং জার্মানভিত্তিক ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের (এফএনএফ) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহ্মদের উপস্থিতিতে সংগঠনটির মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং এফএনএফের বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহ্মদ বলেন, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হতে গেলে আমাদের দক্ষ শ্রমশক্তি সবচেয়ে বেশি জরুরী। তাই আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে বেশি মনোযোগী ও গুরুত্ব দিতে হবে। টেকসই অর্থনীতির বুনিয়াদের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও দক্ষ লোকবল সৃষ্টির ক্ষেত্রে আন্তরজাতিক প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে এফবিসিসিআই সহযোগিতা করে যাবে।’

তিনি আরো বলেন, রাষ্ট্রে তখনই সুশাসন বিরাজ করে, যখন রাষ্ট্রে শক্তিশালী ও টেকসই অর্থনীতি বিদ্যমান থাকে।

এফএনএফের বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হাসান তাদের কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে বলেন, বিশ্বের ৬৬টি দেশে এফএনএফ কাজ করছে। তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, বাজার অর্থনীতি ও মানবাধিকার প্রতিষ্ঠায় এফএনএফ নীতিগত পরামর্শ প্রদান করে যাচ্ছে। আর এরই ভিত্তিতে এফএনএফ বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় সভা, সেমিনার, সরকারি-বেসরকারি সংলাপ, প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনার মাধ্যমে বিভিন্ন বাণিজ্য সংগঠনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে এবং এর ধারাবাহিকতায় এ বছর নতুন করে এই সমঝোতা চুক্তি।

প্রসঙ্গত, আগামী বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত এ চুক্তি বলবৎ থাকবে। এর আওতায় এফবিসিসিআই ১৬টি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেমিনার করবে ও প্রাইভেট সেক্টরের উন্নতির লক্ষ্যে এই কর্মসূচি পরিচালনা করবে। এর আওতায় রেশম শিল্প, তথ্য প্রযুক্তি বিষয়ক দুটি প্রশিক্ষণ কর্মসূচি এবং একটি বিদেশে শিক্ষা সফর অনুষ্ঠিত হবে। চলতি বছরের জানুয়ারিতে এফবিসিসিআই ও এফএনএফের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল এবং এর আওতায় ঢাকা, বরিশাল, রাজশাহীতে সেমিনার ও ভারতে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে সমঝোতা  চুক্তির কাজ সম্পন্ন  করার পর আগামীতেও এর মেয়াদ বাড়ানো হবে বলে এফবিসিসিআই আশা করে।


এ ক্যটাগরির আরো খবর..