× Banner
সর্বশেষ
ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ

অবৈধ সম্পদ অর্জন ও ক্যাসিনোকান্ডে জড়িত এনুর ৪ দিনের রিমান্ড

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

বিশেষ প্রতিবেদক, অসিত কুমার ঘোষ: অবৈধ সম্পদ অর্জনের মামলায় ক্যাসিনোকান্ডে জড়িত এনামুল হক এনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক কে  আজ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলাটিতে এনুর ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল দুদক। শুনানিকালে এনুকে কারাগার থেকে আদালতে হাজির হয়। আসামী পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক রিমান্ড বাতিলপূর্বক এনুর জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।

অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে এবং জামিনের বিরোধীতা করে শুনানি করেন। এর আগে গত ১৯ জানুয়ারী একই আদালত এনুকে এ মামলায় গ্রেপ্তার দেখায়। একইদিন তার ভাই রুপন ভূইয়াকে অবৈধ সম্পদ অর্জনের পৃথক মামলায় দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ জানুয়ারি দুই ভাইকে ঢাকার কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করে সিআইডি। তার আগে ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপনের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে এনুর বাসা থেকে নগদ ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ২ কেজি নয়শ আট দশমিক ৯৫ গ্রাম ওজনের ১৯ প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করে।

দুদকের অনুসন্ধানে এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার পর গত ২৩ অক্টোবর পৃথক দুই মামলা দায়ের করে দুদক। এনামুল হক এনুর বিরুদ্ধে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। অন্যদিকে অসৎ উদ্দেশ্যে অবৈধ পন্থায় নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রুপন ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের অপর সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..