× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন

যশোরের বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) দলের একটি প্রতিনিধিদল।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার সময় এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের মোট ২৫ সদস্যের এনডিসি প্রতিনিধি দল বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং গ্রহণ করে। ব্রিফিং শেষে তারা বেনাপোল আইসিপি ও স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্গো ইয়ার্ড পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।
বিজিবি সূত্র জানায়, এ ধরনের পরিদর্শন সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এ ক্যটাগরির আরো খবর..