× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

এটিএম বুথে জাল নোট পেলে যা করবেন

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমদ আবিরঃ ব্যাংক শাখার চেয়ে অটোমোটেড টেলার মেশিন (এটিএম) বুথে গিয়ে নগদ অর্থ উত্তোলন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে প্রয়োজনের অতিরিক্ত টাকা কেউই নিজের কাছে রাখেন না। আর ঈদের কেনাকাটায় এটিএম বুথের ব্যবহার অনেক বেড়ে গেছে। কিন্তু এ সুযোগে প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়ে যাওয়া ও নিখুঁতভাবে আসল নোটের কাছাকাছি টাকা বাজারে ছাড়ায় অনেক সময় এটিএম বুথেও দুয়েকটি জাল নোট চলে আসতে পারে। সে ক্ষেত্রে ওই গ্রাহকের করণীয় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় জাল নোট নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের ফোন নম্বরে অভিযোগ করতে হবে। বুথ থেকে যে রসিদ বের হবে তাও সংরক্ষণ করতে হবে।

সর্বোপরি বুথে স্থাপিত সিসিটিভির সামনে জাল নোটটি প্রদর্শন করে প্রতিক্রিয়া দেখাতে হবে। সে ক্ষেত্রে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডকেও নোটটি এই বুথ থেকে তোলা হয়েছে, এমন স্বীকৃতিস্বরূপ সঙ্গে রাখা যেতে পারে।

এছাড়া বিকল্প উপায় হিসেবে বলা হয়েছে, নকল নোট হাতে আসা মাত্র প্রথমেই এটিএম কাউন্টারের সিকিউরিটি গার্ডের কাছে চলে যেতে হবে। সবকিছু জানিয়ে তার রেজিস্টারে একটি কমপ্লেইন লিখতে হবে। সম্ভব হলে গার্ডকে দিয়ে সই করিয়ে তার একটি নকলপত্র জোগাড় করে রাখুন। সব নথি নিয়ে এরপর থানায় গিয়ে আরও একটি অভিযোগ করুন এবং যে ব্যাংকের এটিএম থেকে নকল নোট পাওয়া গেছে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।

ব্যাংকে গিয়ে আপনার প্রথম কাজ হবে নোটটা যে নকল সেই স্ট্যাম্প ব্যাংক থেকে লাগানো। ব্যাংক এরপর রেজিস্টারে রেকর্ড করে আপনাকে একটি রসিদ দেবে এবং প্রশাসনের সাহায্যে এটিএম থেকে এ ধরনের জাল নোট বেরুনো বন্ধ করে দেবে।

অতিরিক্ত সাবধানতার জন্য সবশেষে রিজার্ভ ব্যাংকের ইস্যু ডিপার্টমেন্টকে বিস্তারিত জানিয়ে চিঠি লিখতে পারেন। এতেও যদি কাজ না হয়, তাহলে বিস্তারিত বর্ণনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে অভিযোগ করতে পারেন।

সে ক্ষেত্র প্রমাণস্বরূপ কোন ব্যাংকের এটিএম বুথ, উত্তোলনের তারিখ ও সময়, টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে নির্ধারিত দিনের ভিডিও ফুটেজ চেয়ে যাচাই-বাছাই করে ব্যাংককে জাল নোটের সমপরিমাণ অর্থ গ্রাহককে ফেরত দেওয়ার নির্দেশনা দেবে।


এ ক্যটাগরির আরো খবর..