ইউরোপে রবিবার রাত থেকে এক ঘন্টা এগিয়ে যাবে ঘড়ির কাটা

স্পেন থেকে হোসেইন ইকবালঃ  আগামীকাল রাত, (রবিবার ২৯ মার্চ) ০২:০০টা বাজার সাথে সাথে ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে গিয়ে রাত ০৩:০০ ঘটিকা হবে। গ্রীস্মকালীন এই সময় পরিবর্তন ইউরোপ জোনের অন্তর্ভূক্ত প্রায় সকল দেশগুলোতে কার্যকর করা হবে।

ইউরোপজুড়ে দিনের আলো সংরক্ষণ ও কাজে লাগানোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়। বছরে দুইবার সময়-সূচিতে এক ঘণ্টা পরিবর্তন করে দেশগুলো। বছরের প্রথম তিন মাসের (মার্চ মাসে শেষ রবিবার দিবাগত রাতে) শেষ দিকে এবং বছর শেষ হওয়ার দুই মাস আগে (২৭ অক্টোবর তা আবার এক ঘণ্টা পিছিয়ে দেয়া হবে) ।

২০০১ সাল থেকেই ইইউভুক্ত দেশগুলোর জন্য ঘড়ির কাঁটা এগিয়ে আনা বাধ্যতামূলক। এ উদ্যোগ দিনের আলো সংরক্ষণ সময় বা ডিএসটি পরিকল্পনা নামে পরিচিত। এছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে সময় পরিবর্তন করা হয়ে থাকে।

জার্মানিতে ৩০ এপ্রিল ১৯১৬ সাল থেকে এভাবে সময় পরিবর্তন শুরু হয়। স্পেনে এর  সময়ের পরিবর্তনের ফলে ২৯ মার্চ রাত দুইটার পর থেকে বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধান হবে ৪ঘণ্টা। গ্রীষ্মকালে সময়ের ব্যবধান হয় চার ঘন্টা আর শীতেকালে পাঁচ ঘন্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।