দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ২ হাজার ৫২৩ ও মৃত্যু ২৩ জন

দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ২ হাজার ৫২৩ ও  মৃত্যু ২৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবে ১১৩০১টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ২৫২৩ জন। আক্রান্ত হয়ে আরও জনের ২৩ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ৫৯০ জন নিয়ে মোট ৯০১৫ জন।

আজ শুক্রবার (২৯ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

অন্যদিকে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় ৩১ তারিখ থেকে সরকারি সব অফিস-আদালত খোলার প্রজ্ঞাপন জারি করে। অনুমতি দেয়া হয়, সীমিত আকারে গণপরিবহন চলাচলেরও। তবে সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

অন্যদিকে বিশ্বে ৫৯ লাখ ২২ হাজার ৭৮১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ লাখ ৬২ হাজার ৩৯১ জন মারা গেছেন অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ লাখ ৯২ হাজার ৬৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৯ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের মধ্যে ৫৩ হাজার ৯৬৬ জনের অবস্থা গুরুতর। সুস্থতার হার ৮৮ ও মৃত্যুর হার ১২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।