× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে-রেলমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সড়ক, রেল, নৌ ও বিমান পথের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার (১৩ জুন) নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে রেলের যেমন উন্নয়ন কার্যক্রম হচ্ছে, নৌপথ ও সড়কেরও অনেকগুলো প্রকল্প নারায়ণগঞ্জ কেন্দ্রিক আছে। এছাড়া পৌরসভার আওতায় রাস্তা, ব্রিজ নির্মাণসহ অনেক প্রকল্প বিদ্যমান । নারায়ণগঞ্জ নদী বন্দরের সাথে রেলওয়ে নতুন স্টেশন, প্লাটফর্ম নির্মিত হচ্ছে। এখানে দুই সংস্থার মধ্যে যে মতানৈক্য আছে তা দেখার জন্যই আমরা এসেছি। তিনি বলেন, সমন্বিতভাবে একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নকাজে জমি যার যেরকম প্রয়োজন সেরকম ভাবেই ব্যবহার করবে।

এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলে তিনি উল্লেখ করেন। নুরুল ইসলাম সুজন বলেন, অতীতের সরকারগুলোর ভ্রান্ত নীতির কারণে বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। একসময় কলকাতা থেকে ট্রেনে করে মালামাল গোয়ালন্দ ঘাটে আসতো, সেখান থেকে ফেরির মাধ্যমে নারায়ণগঞ্জে পৌঁছালে আবার ট্রেনের মাধ্যমে ঢাকায় মাল পরিবহন করা হতো। তখন একে অপরের উপর নির্ভরশীল ছিল। এখন পদ্মা নদীর ওপর রেল যোগাযোগ সংযোগ হচ্ছে। যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু হচ্ছে। রেল ব্যবস্থা ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে।

পরিদর্শনের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রকল্পসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..