এই গাছে মৃত্যুও হতে পারে!

বিশেষ প্রতিনিধি॥ এই পাতাবাহার গাছটি অনেকেই বাড়ির বারান্দায়, বসার ঘরে সাজিয়ে রাখেন। বহুতল আবাসনগুলির সিড়ির ধাপে ধাপে বা ছাদেও সৌন্দর্যায়নের জন্য মাটির টবে এই গাছটি ব্যবহার করা হয়। কিন্তু জানেন কী আপাত নিরীহ এই পাতাবাহার গাছটি আদতে অত্যন্ত ভয়ংকর!

এই গাছটি আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। শুধু তাই নয়, এই গাছ আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়াতে পারে! বিশেষ করে বাড়িতে যদি ছোট শিশু থাকে, তবে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন।

এই অতিপরিচিত পাতাবাহার গাছটির পোশাকি নাম হল ডাম্ব কেন (Dumb Canes) বা ডিফিনব্যাকিয়া (Dieffenbachia)। বিশষজ্ঞদের মতে, এই গাছের যে কোনও অংশ খাওয়ার বা গলায় যাওয়ার এক মিনিটের মধ্যে একটি শিশুর মৃত্যু হতে পারে। আর প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। ভাবছেন, এ গাছের পাতা বা কোনও অংশ নেহাত শিশু ছাড়া আর কে-ই বা মুখে দেবে! তাই বিপদের ঝুঁকিটা থাকছে কি?

ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। উদ্ভিদ্বিজ্ঞানী বা উদ্ভিদ বিশষজ্ঞদের মতে, এই গাছ হাত দিয়ে ধরলে এবং ওই হাত যদি চোখে যায়, সেক্ষেত্রে অন্ধত্বের আশঙ্কাও থাকে। সুতরাং, এই গাছ রাখুন, তবে অবশ্যই সতর্ক থাকুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।