× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

এইদিনে শত্রুমুক্ত হয় বেশ কয়েকটি জেলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ১৯৭১ সালের এই দিনে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে বাংলার দামাল ছেলেরা। নিজ জেলাকে শত্রুমুক্ত করে লাল সবুজের বিজয়ের পতাকা উড়িয়ে আনন্দে মেতে ওঠেন তারা।

ময়মনসিংহ: ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ময়মনসিংহে চারদিক থেকে ভয়াবহ পাল্টা আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। পাক হানাদার বাহিনীকে হটিয়ে শহরের দিকে অগ্রসর হতে থাকেন তারা। অবশেষে ১০ ডিসেম্বর সকালে শহরের সার্কিট হাউস মাঠে বিজয় পতাকা উড়িয়ে জেলাকে শত্রুমুক্ত ঘোষণা করেন তারা। জেলায় বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে প্রায় দেড়শ’ মুক্তিযোদ্ধা শহীদ হন।

মাদারীপুর: ৮ ডিসেম্বর মাদারীপুরের ঘটকচর এলাকায় তুমুল প্রতিরোধের মুখে পড়ে পাক বাহিনী। ৩ দিন ২ রাত সম্মুখ যুদ্ধের পর ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তারা। পরে রাইফেলের মাথায় সাদা কাপড় উড়িয়ে বাঙালি মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে হানাদার বাহিনীর ৩৭ জন সদস্য।

ভোলা: এ দিন মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে দ্বীপ জেলা ভোলা থেকে জাহাজে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পাক বাহিনী। শেষ মুহূর্তে ভোলা খালে ব্যারিকেড দিয়েও শত্রুসেনাদের ভারি অস্ত্র ও গোলাবারুদের মুখে আটকাতে পারেনি মুক্তিবাহিনী। তবে তাদের বহনকারী জাহাজটি মেঘনা নদীতে ডুবে গেলে সবই প্রাণ হারায়।এরপর হানাদার মুক্ত ঘোষণা করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন মুক্তিকামী জনতা।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নড়াইলের মুক্তিযোদ্ধারা, এদিন পাকবাহিনীকে পরাস্ত করে স্বাধীন পতাকা ওড়ান।


এ ক্যটাগরির আরো খবর..