× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ, ১ এপ্রিল থেকে শুরু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
এইচএসসি পরীক্ষার রুটিন

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন হবে বাংলা প্রথমপত্র। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৫ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। তা চলবে ১৩ মে পর্যন্ত। রুটিনে যে নির্দেশনা দেয়া হয়েছে, প্রতিটি তত্ত্বীয় পরীক্ষায় ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট ও লিখিত ৭০ নম্বরের জন্য আড়াই ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে। নির্দেশনায় আরও হয়েছে– সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে মোবাইল ফোন আনা নিষিদ্ধ।


এ ক্যটাগরির আরো খবর..