× Banner
সর্বশেষ
কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী

ঋণে চাঙ্গা ক্ষুদ্র ও মাঝারি শিল্প

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

নতুন উদ্যোক্তা তৈরি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্যমাত্রার অতিরিক্ত ঋণ বিতরণ করায় চাঙ্গা হয়ে উঠেছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০১৫ সালে ১ লাখ ২৬ হাজার ৫১৪ জন নতুন উদ্যোক্তাকে ২০ হাজার ৬শ’ ৩ কোটি ৬৪ লাখ টাকা দিয়েছে ব্যাংকগুলো। এরমধ্যে ১০ হাজার ১শ’ ৬ জন নারী উদ্যোক্তাকে ৭৫৬ কোটি ১০ লাখ টাকা রিতরণ করা হয়েছে।

একই বছর এখাতে বিতরণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি ৪৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার ১১০ দশমিক ৭৯ শতাংশ। ২০১৪ সালে বিতরণ করা হয়েছিল ১ লাখ ৯শ’ ১০ কোটি টাকা। বেশি বিতরণ হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

জানতে চাইলে বেসরকারিখাতের প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান চৌধুরী বাংলানিউজকে বলেন, অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এখাতে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক সব সময়ই ব্যাংকগুলোকে উৎসাহ যুগিয়ে আসছে। একারণেই বিতরণ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত চাঙ্গা হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মোট বিতরণকৃত ঋণের মধ্যে সেবাখাতে প্রায় ৪০ হাজার উদ্যোক্তাকে প্রায় ১২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। যা মোট ঋণের ১০ দশমিক ২৩ শতাংশ। ব্যবসাখাতে সাড়ে ৪ লাখ উদ্যোক্তাকে প্রায় ৭৪ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে। যা মোট ঋণের ৬৩ দশমিক ৪৮ শতাংশ।

শিল্পখাতে সোয়া দুইলাখ উদ্যোক্তাকে প্রায় ৩১ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যা মোট ঋণের ২৬ দশমিক ২৯ শতাংশ। ১ লাখ ৮৮ হাজার ২শ’ ৩৩ জন নারী উদ্যোক্তাকে প্রায় ৪ হাজার ২শ’ ২৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। যা মোট ঋণের ৩ দশমিক ৬৫ শতাংশ।

এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় বাংলানিউজকে বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পাঠানো এসএমই খাতে ঋণ বিতরণের স্বনির্ধারিত লক্ষ্যমাত্রার উপর ভিত্তি করেই বাংলাদেশ ব্যাংক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের তদারকি করার কারণেই লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।


এ ক্যটাগরির আরো খবর..