× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

উর্বশী এখন ঢাকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। আজ সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। সেখানে আজ সন্ধ্যায় পর্দা উঠবে বিএমডাব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ির। বাংলাদেশের এক্সিকিউটিভ মটরস লিমিটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উর্বশীর ঢাকায় পৌঁছানোর খবর।

‘মাস্তি’ ছবির সিক্যুয়েল গ্রেট গ্র্যান্ড মাস্তিতে অভিনয় করছেন উর্বশী রাউটেলা। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে উর্বশীর। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১১ সালে জিতেছেন মিস এশিয়ান সুপার মডেল পুরস্কার। তা ছাড়া ভারতের সংগীতশিল্পী হানি সিংয়ের দেশি কালাকার অ্যালবামের ‘লাভ ডোজ’ গানের ভিডিওতে দেখা গিয়েছিল উর্বশীকে।


এ ক্যটাগরির আরো খবর..