× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং তাদের ন্যায্য অধিকার ও স্থায়ী আবাসনের দাবি পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উর্দুভাষী জনগোষ্ঠী কর্তৃক আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারে ক্যাম্পগুলোর বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরেও এই ক্যাম্পগুলোর বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণ হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক।

একজন মানুষ কীভাবে এই চরম প্রতিকূল পরিবেশে বছরের পর বছর বসবাস করতে পারে, তা ভাবাই যায় না। তিনি বলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায়ে প্রয়োজনে আমি নিজেই প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাবো।

উর্দুভাষী তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করে মো: আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হবে, আপনাদের মধ্য থেকে কেউ যদি নিয়ম অনুযায়ী আবেদন করে এবং যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় ভালো করে, তবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রতিটি যুবকের মেধার সঠিক মূল্যায়ন ও তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং উর্দুভাষী যুবসমাজকেও এই মূলধারার সাথে সম্পৃক্ত করা হবে।

একটি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সম্প্রীতিময় এবং ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই।

সমাজে কোনো অপরাধীর স্থান হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, দখলদার ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এদেরকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে এবং এদের আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। এই অপশক্তির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান নানামুখী অপপ্রচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি ছড়াতে সামাজিক মাধ্যমে ক্রমাগত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব।

দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতেই বিএনপি রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, তার সফল বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..