× Banner
সর্বশেষ
টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩ জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে -তারেক রহমান দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসীর পোস্টাল ব্যালট দীর্ঘ ২০ বছর পর বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি

উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব, অসহায় ও পিছিয়ে পড়া উপকূলীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে কবি ও বিশিষ্ট সাংবাদিক অ আ আবীর আকাশের বাড়ি প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক অ আ আবীর আকাশের নেতৃত্বে শতাধিক দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় যখন উপকূলীয় এলাকার অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন এ উদ্যোগ তাদের জন্য স্বস্তি বয়ে আনে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি নিশু আক্তার, সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ হালিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীত মৌসুমে একটি কম্বল অসহায় মানুষের জন্য শুধু শীত নিবারণের উপকরণ নয়, বরং তা হয়ে ওঠে ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।
সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ আ আবীর আকাশ বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের জীবন সংগ্রাম কঠিন। শীতের সময় তাদের কষ্ট আরও বেড়ে যায়। সীমিত সামর্থ্য নিয়ে হলেও এসব মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বৃদ্ধ ও অসহায় গরীব মানুষরা কম্বল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বলেন, এই শীতে কম্বল পাওয়া তাদের জন্য বড় সহায়তা হয়েছে।
মানবিক এ উদ্যোগ স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..