× Banner
সর্বশেষ
বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বৈঠক কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

পিআইডি

টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
টেকসই রাজস্ব কাঠামো

            আইসিটি বিভাগের অধীন জাতীয় অগ্রাধিকার প্রকল্প ইনফোসরকার-৩ এর পরিচালনার জন্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) চুক্তির একটি গুরুত্বপূর্ণ সংশোধন সম্পন্ন হয়েছে।

            বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুনঃআলোচনার মাধ্যমে এ চুক্তির একাধিক সীমাবদ্ধতা চিহ্নিত করে রাজস্ব স্বার্থ ও জাতীয় ডিজিটাল অবকাঠামো ব্যবহারে কাঠামোগত পরিবর্তন এনেছে।

            আগের চুক্তিতে ইনফোসরকার-৩ প্রকল্পের রাজস্ব ভাগাভাগির কাঠামো ছিল স্থির ও সীমিত। ইউনিয়ন পর্যায়ে আয় যতই বাড়ুক না কেনসরকারের অংশ নির্দিষ্ট ১০ শতাংশ হারে সীমাবদ্ধ থাকত। প্রকল্পের সামগ্রিক আর্থিক সাফল্যের সঙ্গে সরকারের প্রাপ্তির কোনো সরাসরি সংযোগ ছিল না। একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় ডিভাইস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রেও সরকারের অংশ ছিল তুলনামূলকভাবে কম এবং প্রকৃত ব্যবহার ও আয়ের বিস্তারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

            সংশোধিত চুক্তিতে এ কাঠামো পরিবর্তন করা হয়েছে। এখন প্রকল্পের মাসিক মোট আয়ের উপর ভিত্তি করে স্তরভিত্তিক (slab-based) রাজস্ব ভাগাভাগি নির্ধারণ করা হয়েছেযেখানে আয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের অংশও বৃদ্ধি পাবে। ৫ কোটি টাকার কম আয়ে সরকারের অংশ ১৫ শতাংশ৫ থেকে ১০ কোটি টাকার আয়ে ২০ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি আয়ে সরকারের অংশ ৩০ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছে। এর ফলে প্রকল্পের আর্থিক সাফল্য ও সরকারের রাজস্ব প্রাপ্তির মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় ডিভাইস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রেও সরকারের অংশ ১০ শতাংশ এর বদলে ১৫ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।

            আগের চুক্তিতে ফাইবার লিজিংঅব্যবহৃত ফাইবার কোর ব্যবহারকিংবা ফাইবার ব্যাংক সংক্রান্ত কোনো সুস্পষ্ট বিধান ছিল না। এতে রাষ্ট্রের বিনিয়োগে গড়ে ওঠা বৃহৎ ফাইবার অবকাঠামো কার্যত একটি নির্দিষ্ট প্রকল্পের মধ্যেই আবদ্ধ ছিল এবং জাতীয় পর্যায়ে ফাইবার পুনর্ব্যবহারের সুযোগ সীমিত ছিল।

            সংশোধিত চুক্তিতে প্রথমবারের মতো অব্যবহৃত (darkফাইবার কোর লিজিংয়ের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই ফাইবার সরকারি সংস্থামোবাইল নেটওয়ার্ক অপারেটরইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং জাতীয় ফাইবার ব্যাংকের মাধ্যমে ব্যবহারের সুযোগ পাবে। একইসঙ্গে চুক্তিতে বাধ্যতামূলকভাবে উল্লেখ করা হয়েছেবর্তমান পরিচালনাভবিষ্যৎ ব্যান্ডউইথ সম্প্রসারণসরকারি প্রকল্পের সংযোগ এবং জরুরি ব্যবহারের জন্য যৌক্তিক পরিমাণ ফাইবার সংরক্ষণ করতে হবেযাতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন না হয়।

            আগের চুক্তিতে জাতীয় ফাইবার ব্যাংক বা অনুরূপ কোনো উদ্যোগের সঙ্গে এ প্রকল্পের সম্পর্ক স্পষ্ট না থাকায় ভবিষ্যতে চুক্তির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঝুঁকি ছিল। সংশোধিত চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যেফাইবার ব্যাংক বা ফাইবার শেয়ারিং ব্যবস্থাকে ইনফোসরকার-৩ PPP চুক্তি বাতিলপরিবর্তন বা একতরফাভাবে সংশোধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এতে একদিকে বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত হয়েছেঅন্যদিকে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ডিজিটাল অবকাঠামোগত স্বার্থ সংরক্ষিত হয়েছে।

            উল্লেখ্যইনফোসরকার-৩ একটি রাষ্ট্রনির্মিত (state-built) জাতীয় অগ্রাধিকারভুক্ত ডিজিটাল অবকাঠামো প্রকল্পযার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত একটি এককসমন্বিত ও বাস্তব জাতীয় ফাইবার ব্যাকবোন নেটওয়ার্ক নির্মাণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..