× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে -ভূমি মন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

জিল্লুর রহমান রানা:   উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। বর্তমান সরকার দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বহুতল ভবন নির্মানের মাধ্যমে শিক্ষার মার উন্নয়নে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে ভবন নির্মাণের জন্য প্রায় ১৬ শ’ টি মাদ্রামার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

বুধবার পাবনার আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন এর উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ ডিলু এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

তিনি এসময় আরও বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।

আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী, পাবনা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাশিদা খাতুন, মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মোঃ আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যোন মোছাঃ আমেনা আক্তার নীলা, চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল, আটঘরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিুল ইসলাম মুকুল, আ.লীগ নেতা মোঃ আশরাফুল আলম।


এ ক্যটাগরির আরো খবর..