× Banner
সর্বশেষ
মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট

উন্নয়নশীল দেশ স্বীকৃতিতে ভোলায় শোভাযাত্রা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ভোলা প্রতিনিধি॥  স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ স্বীকৃতি পাওয়ায় ভোলায় জেলা প্রশসানের আয়োজনে বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২মার্চ) সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসক কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি শত শত মানুষের ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে বেলুন উড়িয়ে আনন্দ উৎসবের উদ্বোধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ আলম সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ জেলা সুপার মো. মোক্তার হোসেন, প্রেসক্লাব আহ্বায়ক মো. আবু তাহের, চেম্বার অব কমার্র্সের পরিচালক সফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছারা ভোলা জেলার বিভিন্ন উপজেলা শহরে প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..