× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

মাদারীপুর প্রতিনিধি

উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় সেনা সদস্যের পাঁ ভেঙে দিল সন্ত্রাসীরা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মাদারীপুরে ইঞ্জিন চালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যকে হাতুড়ি পেটা করে পাঁ ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসীরা।
সোমবার (৭ জুলাই) দুপুরে জেলার রাজৈর উপজেলার বাজিতপুুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য(৩৩) ওই গ্রামের নকুল বৈদ্যর ছেলে। তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত আছেন। এ ঘটনায় সোমবার (৭ জুলাই) মধ্যরাত ১২ টার দিকে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।
আটককৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৫ জুলাই) শনিবার ২০/২৫ জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুুর ইউনিয়নের নয়ানগর গ্রামে সেনা সদস্য প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিন চালিত নৌকায় (ট্রলার) উচ্চস্বরে গান বাজায়। এসময় তাদেরকে দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনা সদস্য প্রশান্ত। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতান্ডা হয়। এরই জের ধরে সোমবার (৭ জুলাই) দুপুরে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রশান্তর উপরে সন্ত্রাসী হামলা চালায় বিভাষ ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃনাল ভক্তসহ অজ্ঞতনামা আরও ১০/১২ জন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পাঁ ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় প্রশান্তকে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে সেনাবাহিনী। পরে রাত ১২ টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান  বলেন, সেনা সদস্য প্রশান্তকে হাতুড়ি পেটা করে তার পাঁ ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।
এ ঘটনা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃতদের মাদারীপুর নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে রাজৈর থানায় এনে এজাহার দায়ের করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..