× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
ছাত্রীকে রাতভর গণধর্ষণ

কক্সবাজারের উখিয়ায় মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী লালা বিবি (৩০) সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

উপজেলার হলদিয়া এলাকায়  পরিবার ও স্থানীয়রা জানায়, পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে অবস্থিত ঘরে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে লালাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের শ্বশুরের বড় ভাই আবদুল আলম অভিযোগ করেন, ধর্ষণের পর শ্বাসরোধ ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারণা, দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে।

উখিয়া থানার ওসি নুর আহম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একাধিক ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার ইফতারের পর জানাজা সম্পন্ন করে নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রাত ১১টায় থানায় এজহার দিয়েছেন । আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..