× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ফাঁস হল তথ্য, হিজাব পড়া এবং দাড়ি রাখার জন্যও বন্দী করা হচ্ছে উইঘুরদের

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বোরখা পড়া, দাড়ি রাখা  এবং নামাজ পড়ার কারণে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে চীন। তাঁরা মুসলিম বলেই তাঁদের গ্রেফতার আর ডিটেশন সেন্টারে রাখা হচ্ছে বলে এক গোপন রিপোর্টে জানা গিয়েছে।

গোটা দুনিয়ার সামনে চীনের ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়েছে। পাকিস্তানের সাথে বন্ধুত্ব পালন করা চীন নিজের দেশে কেমন নির্দয়ী ভাবে মুসলিমদের অত্যাচার করছে, সেটা এবার গোটা বিশ্ব জানতে পেরেছে। আরেকটি ব্যাপারও সামনে এসেছে যে, চীনে উইঘুর মুসলিমদের সাথে অত্যাচার জঙ্গি দমনের জন্য না। মুসলিমদের সাথে অমানবিক ব্যবহার শুধুমাত্র ধর্মের নামেই করা হচ্ছে।

চীনের কমিউনিস্ট সরকারের অমানবিকতার শিকার লক্ষ লক্ষ মুসলিমদের অবস্থা বয়ান করা ডকুমেন্টে অনেক অবাক করা তথ্য সামনে এসেছে। উইঘুর মুসলিম মহিলাদের শুধুমাত্র হিজাব পড়ার জন্যই ডিটেশন সেন্টারে পাঠানো হয়েছে, আর পুরুষদের দাড়ি রাখার জন্য তাঁদের গ্রেফতার করা হয়েছে। কাউকে নামাজ পড়ার জন্য, কাউকে তিন এর বেশি সন্তান রাখার জন্য গ্রেফতার করা হয়েছে। চীনে উইঘুর মুসলিমদের সাথে হওয়া অত্যাচারের খোলসা করা ডকুমেন্ট গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে।

সিএনএন এর একটি রিপোর্ট অনুযায়ী, চীনের সরকারি সিস্টেম থেকে লিক হওয়া এই ডকুমেন্টে শিনজিয়াং প্রান্তে থাকা লক্ষ লক্ষ মুসলিমদের তথ্য দায়ের আছে। উইঘুর মুসলিমরা এটা জানেনা যে, কমিউনিস্ট সরকার সিস্টেমের ব্যবহার করে তাঁদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে। উইঘুর মুসলিমরা কি খাচ্ছে, তাঁরা কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে। তাঁদের পরিবারে কজন আছে, তাঁরা কি কাজ করছে। এরকম অনেক ছোট ছোট তথ্য তাঁরা হাসিল করে রেখেছে।


এ ক্যটাগরির আরো খবর..