× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

ডেস্ক

ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট

ঈদুল ফিতর উপলক্ষে গত ১৪ মার্চ থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

আজ রবিবার তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ যারা টিকিট কিনবেন, তারা আগামী ২৬ মার্চ ভ্রমণ করতে পারবেন।

আজ ১৬ মার্চ সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে মিলবে পূর্বাঞ্চলের টিকিট।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬ মার্চ মিলবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ পাওয়া যাবে ২৭ মার্চের টিকিট। এ ছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..