× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঈদ উৎসবে ৬ দিন বন্ধ হিলি বন্দর

admin
হালনাগাদ: সোমবার, ২০ আগস্ট, ২০১৮

হিলি প্রতিনিধিঃ  মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা উৎযাপন উপলক্ষে আজ সোমবার থেকে টানা ৬ দিন হিলি স্থলবন্দরের সব প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

এই ৬ দিন বন্দরটি দিয়ে ভারত থেকে কোনও পণ্য আমদানি হবে না।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর মিয়া আরটিভি অনলাইনকে জানান, বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে সাধারণযাত্রী পারাপার স্বাভাবিক আছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, ২০ আগস্ট সোমবার থেকে টানা ৬ দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

তবে আগামী ২৬ আগষ্ট রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হবে।


এ ক্যটাগরির আরো খবর..