× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

ঈদে সড়কে ঝরেছে ১৬৯ প্রাণ, আহত ৩০০

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
মোটরসাইকেলের সংঘর্ষে নিহত

ঈদুল আজহার ছুটি চলাকালীন সারা দেশে ১৫০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন। এ ছাড়া আহত হয়েছেন ২৯৮ জন। মঙ্গলবার সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিআরটিএ’র অপারেশন শাখার এই প্রতিবেদনে বলা হয়, গত ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদযাত্রার সময় সড়ক ও মহাসড়কে সংঘঠিত ১৫০টি সড়ক দুর্ঘটনার মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪টি দুর্ঘটনায় ঘটে। এতে প্রাণ হারান ৪৬ জন। আর ৮৮ জন আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে খুলনা বিভাগে।

এই বিভাগটিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, ঈদের ছুটিতে চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন, রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন, বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন, সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন এবং রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..