× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না - ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার বলেন, ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না। লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। ঘুম চোখে কেউ গাড়ি চালাবেন না।

বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করে ডিএমপি কমিশনার বলেন, টার্মিনালে কাউন্টারে বাস ভাড়া ও শিডিউল টাঙাতে হবে। গার্মেন্টস সেক্টরকে ধাপে ধাপে ছুটি দেয়ার অনুরোধ করেছি।

এরপর ঈদযাত্রা নির্বিঘ্নে করতে মহাখালী বাস টার্মিনালে মত বিনিময় সভার আয়োজন করে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সেখানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. সারওয়ার।

অন্যদিকে ঈদে হাইওয়েতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চান পরিবহন মালিক সমিতির নেতারা। পাশাপাশি বাসপ্রতি ১০০ লিটার তেলের প্রয়োজন বলে জানিয়েছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..