× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

ঈদের আগে ও পরে ৫ দিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ জুলাই, ২০২২
মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে রাখতে বেশ কঠোর সরকার। পবিত্র ঈদুল আজহার আগে ও পরে ৫ দিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদের আগেও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে আগেই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এছাড়া সম্প্রতি চালু হওয়া পদ্মা সেতু দিয়েও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সড়ক দুর্ঘটনার রোধেই মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..