× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ঈদের আগেই বেতন-বোনাস দিল শতভাগ পোশাক কারখানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  পবিত্র ঈদ উল ফিতরের আগেই বেতন ও বোনাস পরিশোধ করেছে শতভাগ পোশাক কারখানা। তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমাদের জানা মতে প্রায় শতভাগ কারখানায় বোনাস বা উৎসব ভাতা প্রদান করা হয়েছে। ২০১৮ সালের মে মাসের বেতনভাতা প্রদান করা হয়েছে শতভাগ কারখানায়।

তিনি বলেন, এখন পর্যন্ত ঈদের ছুটি প্রদান করা হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের মধ্যেই অবশিষ্ট কারখানাগুলোতে ছুটি প্রদান করা হবে।

সরকারকে ধন্যবাদ জানিয়ে এ ব্যবসায়ী জানান, গার্মেন্টস শিল্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্টস মালিকরা যাতে ঠিক সময়ে ব্যাংকের সংযোগিতা পেতে পারেন, সে ব্যবস্থাই সরকার নিয়েছে। ব্যাংকগুলো এ ব্যাপারে সহায়তা করেছে।

প্রসঙ্গত, বেতন বোনাসের দাবিতে প্রতিবারই কোথাও না কোথাও সড়ক অবরোধ, মানববন্ধন বা বিক্ষোভ হয়৷ দু’দিন আগে সাভারে সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস ঈদের আগে পরিশোধের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷


এ ক্যটাগরির আরো খবর..