× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

বিশষ প্রতিবেদকঃ এ বছর ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ হলে, মাঠে নামাজ পড়ার অনুকূল পরিবেশ না থাকলে  প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান সভাপতিত্ব করেন।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি প্রতিবারের মতো এবারও পাঁচটি ঈদের জামাত পড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সেসব জামাতের সময় পরে জানানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যান্য বছরের মতো এবারও মহিলাদের ঈদের নামাজ আদায়ে আলাদা ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা স্থান সংরক্ষণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদফতর, ওয়াসাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..