× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ই-জিপির উন্নয়নে ১কোটি ডলারের অনুমোদন দিল বিশ্বব্যাংক

admin
হালনাগাদ: বুধবার, ৮ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সরকারি ক্রয় ব্যবস্থার ইলেকট্রনিক কার্যক্রম বা ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) উন্নয়নে অতিরিক্ত এক কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সরকারি তহবিলের কার্যকর ও দক্ষ ব্যবহারের চাহিদা মোটাতে ক্রয়-বিক্রয় ব্যবস্থার উন্নয়নে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক।

ই-জিপি ব্যবস্থায় টেন্ডার প্রক্রিয়াকরণ অধিক সাশ্রয়ী। এতে সময় কম লাগে। আর দরদাতাদের (বিডার) আগ্রহও বেড়েছে ১৮ গুণ।

বাংলাদেশে ২০১৫ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ই-জিপিতে প্রায় ৩৭০ কোটি ডলারের ৩২ হাজার সরকারি টেন্ডারের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নে সরকারি ক্রয় সংস্থার প্রকল্প-২-এর আওতায় ২০০ টেরাবাইট ক্ষমতাসম্পন্ন ডাটা সেন্টার স্থাপনে সহায়তা করা হবে।

ব্যাংক নিরাপত্তা ও ১৮০ গুণ অধিক ক্ষমতাসম্পন্ন এ নতুন ব্যবস্থা ৮৬ লাখ টেন্ডার সংরক্ষণ ও তিন লাখ ২৫ হাজার নিবন্ধিত বিডারকে সহায়তা দেবে।

২০১১ সালে পরিবহন, স্থানীয় সরকার, পানি ও বিদ্যুৎ—এই চার খাতে ইলেকট্রনিক ক্রয় ও অনলাইন পারফরম্যান্স মনিটরিং ব্যবস্থা চালু হয়।

বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর কিমিয়ে ফান বলেন, ‘২০০২ সাল থেকে আমরা পর্যায়ক্রমে সরকারি ক্রয় ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিচ্ছি। আমরা এটা দেখে খুশি যে এমনকি স্থানীয় পর্যায়েও বিডারের দ্রুত ইলেকট্রনিক ক্রয়পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। আমরা দেশব্যাপী ক্রয় সম্পর্কিত কর্মজীবী তৈরির লক্ষ্যেও সহায়তা দিচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..